সারা দেশ

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৩, ২০২৬
শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার টেংরালী গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, জিআর নং-৩০২-এর নিয়মিত মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িত ও মামলার তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags: শার্শা আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার পুলিশ রাজনীতি উপজেলা স্থানীয় নেতা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য