সারা দেশ

বোয়ালখালীতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
আগস্ট ২৮, ২০২৬
বোয়ালখালীতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বোয়ালখালীতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিদগ্রামে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ অসাধারণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বিদগ্রামের ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জন শুধু তাদের পরিবারকেই নয়, বিদগ্রামসহ সমগ্র সমাজকে গর্বিত করেছে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে সাফল্য অর্জন করেছে, তা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব। আজকের এই কৃতিত্ব ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের পথকে সুগম করবে। দেশ ও সমাজের কল্যাণে কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, কোষাধ্যক্ষ বিপ্লব দাশ বাবুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত সকল কৃতি শিক্ষার্থীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন আয়োজকরা। বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
Tags: বোয়ালখালীতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রামের

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য