সারা দেশ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বোয়ালখালীর শাকপুরায় চিন্ময় বড়ুয়া রিন্টুর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি রবি বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক লিটন বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণ মিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা, বৌদ্ধ যুবসমাজের ঐক্য ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং লোকসংস্কৃতির চর্চা ও সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Tags: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য