সারা দেশ

বাগআঁচড়া যুবলীগ নেতা নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৫, ২০২৬
বাগআঁচড়া  যুবলীগ নেতা নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার
বাগআঁচড়া যুবলীগ নেতা নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নুর মোহাম্মদ খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক। সোমবার (৫ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার বাগাডাঙ্গা গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ খোকন বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় সন্দিগ্ধ আসামি। মামলায় The Special Powers Act, 1974-এর 15(3)/25D এবং The Explosive Substances Act, 1908-এর 3/4/6 ধারা উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের পর নুর মোহাম্মদ খোকনকে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান কঠোরভাবে চলমান রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। নাশকতা, বিস্ফোরক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অভিযানে কেউ বাধা সৃষ্টি করলে তাকেও কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।” পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags: বাগআঁচড়া যুবলীগ নেতা গ্রেপ্তার যশোর শার্শা বিশেষ অভিযান নুর মোহাম্মদ খোকন শার্শা থানা পুলিশ বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ বাগাডাঙ্গা গ্রাম বিশেষ ক্ষমতা আইন মামলা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য