গ্রাম বাংলার খবর

সাতক্ষীরা কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে টিসিবি পণ্য বিতরণ: ৭০৩ পরিবার পেল ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

মোস্তফা মাসুদ
মোস্তফা মাসুদ রিপোর্টার
এপ্রিল ২৬, ২০২৬
সাতক্ষীরা কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে টিসিবি পণ্য বিতরণ: ৭০৩ পরিবার পেল ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী
মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজার সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে মোট ৭০৩টি পরিবারের মাঝে নির্ধারিত মূল্যে পণ্য বিতরণ করা হয়। জানা গেছে, বিক্রয়যোগ্য পণ্যের তালিকায় ছিল—৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১০০ গ্রাম ওজনের একটি মেরিল সাবান।প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৮৫ টাকা,যা বাজারদরের তুলনায় অনেক কম হওয়ায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে আসে।শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে আয়োজিত এ কর্মসূচি স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। নির্ধারিত তারিখে কার্ডধারী উপকারভোগীরা শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত হয়ে তাদের প্রাপ্য পণ্য সংগ্রহ করেন। বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল বলেন, “সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া। স্মার্ট কার্ডভিত্তিক এই ব্যবস্থার ফলে অনিয়ম অনেকাংশে কমে এসেছে এবং জনগণ সহজেই তাদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির এমন কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে। তারা এ ধরনের কর্মসূচি নিয়মিত ও বিস্তৃত পরিসরে চালু রাখার দাবি জানান।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে এবং বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
Tags: সাতক্ষীরা কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে টিসিবি পণ্য বিতরণ: ৭০৩

গ্রাম বাংলার খবর

ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরের সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের...

অক্টোবর ২, ২০২৬
১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও ১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নআয়ের...

সেপ্টেম্বর ১০, ২০২৬

0 মন্তব্য