গ্রাম বাংলার খবর

টেম্পুতে উঠানামা ভাড়া-৫ টাকা, টেম্পু যাবে বোয়ালখালী থেকে বাস টার্মিনাল

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১০, ২০২৬
টেম্পুতে উঠানামা ভাড়া-৫ টাকা,
টেম্পু যাবে বোয়ালখালী থেকে বাস টার্মিনাল
টেম্পুতে উঠানামা ভাড়া-৫ টাকা, টেম্পু যাবে বোয়ালখালী থেকে বাস টার্মিনাল
বোয়ালখালীতে সিএনজি টেম্পু ভাড়া নির্ধারণে উপজেলা প্রশাসন-যাত্রী কল্যাণ সমিতি ও টেম্পু শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন বোয়ালখালীতে টেম্পু ভাড়া নৈরাজ্য নিয়ে যাত্রীদের অসন্তোষ ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির স্থানীয় নেতৃবৃন্দের বার বার অনুরোধ করার ফলে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক অবশেষে এ উদ্যোগ গ্রহণ করেন। ৯ সেপ্টেম্বর দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন-ইউএনও মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া, সমিতির নেতা সাংবাদিক শাহ আলম বাবলু, টেম্পু শ্রমিক সমিতির স্থানীয় শাখার সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মো: নুরুল আবসার, যাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলাম, শিলাব্রত বড়ুয়াসহ অর্ধশতাধিক যাত্রী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় প্রশাসন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন প্রতিজন যাত্রী টেম্পুতে উঠানামা ৫টাকা এবং বিগত বছরের তালিকা অনুযায়ী কানুনগোপাড়া -শাকপুরা- মিলিটারী পুল থেকে নগরীর চান্দগাঁও বাসটার্মিনাল পর্যন্ত নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়। যা তালিকা প্রণয়ন করে প্রতিটি টেম্পুতে সাটিয়ে দেয়া হবে এবং সকাল থেকে রাত অবধি এ ভাড়া বাস্তবায়ন করা হবে। এ তালিকা অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনে ব্যবস্থা নেয়া হবে। ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে ভাড়া নির্ধারণ কল্পে প্রশাসন-যাত্রী কল্যাণ ও টেম্পু সমিতির নেতৃবৃন্দের সহনশীল বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন ইউএনও মোহাম্মদ মেহেদী হাসান ফারুক।
Tags: টেম্পুতে উঠানামা ভাড়া-৫ টাকা টেম্পু যাবে বোয়ালখালী

গ্রাম বাংলার খবর

ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরের সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের...

অক্টোবর ২, ২০২৬
১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও ১৫ টাকার চালে স্বচ্ছতা দেখতে সরেজমিনে ইউএনও

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নআয়ের...

সেপ্টেম্বর ১০, ২০২৬

0 মন্তব্য