জাতীয়

ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ মানবিকতা ন্যায় সাম্য, ভ্রাতৃত্ব সহনশীলতা ও শান্তির শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি পরিবার ও সমাজজীবনে নৈতিকতা মানবিক মূল্যবোধ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।বক্তারা আরও বলেন বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, সহিংসতা বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায় ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক সন্ত্রাস উগ্রবাদ ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিকতা মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags: ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া আলোচনা

জাতীয়

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠান শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠান

শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দেশব্যাপী পালিত হয়েছে শিশু অধিকার দিবস। একই সঙ্গে বাংলাদেশ শিশু...

অক্টোবর ৬, ২০২৬
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের পথে, ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ জাতিসংঘ সাধারণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য