কালিগঞ্জ সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
মোস্তফা মাসুদ:
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিএনপির নেতারা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিউদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনে মোটরসাইকেলের গ্যারেজে বসেছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপির নেতাকর্মীরা অফিস পরিদর্শন করেন। রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tags:
কালিগঞ্জ
সাতক্ষীরায়
বিএনপির
কার্যালয়ে
ককটেল
বিস্ফোরণ
মোস্তফা
মাসুদ:
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরের সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের...
অক্টোবর ২, ২০২৬
সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নআয়ের...
সেপ্টেম্বর ১০, ২০২৬

