আইন-অপরাধ

খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬
হারানো ৮৯ মোবাইল ও বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
হারানো ৮৯ মোবাইল ও বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

৩ এপিবিএন, খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৮৯টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিডির ভিত্তিতে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়।

৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় গঠিত সাইবার ক্রাইম ইউনিটটি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণার মতো সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছে।

অধিনায়কের নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এসব মোবাইল ও প্রতারণার অর্থ উদ্ধার করে।

সাংবাদিক  বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিক বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বুধবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।

এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে সাইবার অপরাধসহ বিভিন্ন ঘটনায় আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা প্রদান করা সম্ভব হবে। তিনি সবাইকে অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Tags: হারানো মোবাইল উদ্ধার বিকাশ প্রতারণা সাইবার ক্রাইম ইউনিট এপিবিএন খুলনা অনলাইন প্রতারণা মোবাইল ফোন উদ্ধার সাইবার অপরাধ প্রতারণার টাকা উদ্ধার

আইন-অপরাধ

সাংবাদিক  বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিক বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাংবাদিক বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার, খুলনা খুলনা নগরীর খানজাহান আ...

অক্টোবর ৭, ২০২৬
টাঙ্গাইলে র‍্যাবের বড়সড় মাদকবিরোধী অভিযান কাভার্ডভ্যানসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ১০০ কেজি গাঁজা জব্দ টাঙ্গাইলে র‍্যাবের বড় মাদকবিরোধী অভিযান: কাভার্ডভ্যানসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ১০০ কেজি গাঁজা জব্দ

টাঙ্গাইলে মাদক চোরাচালানবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৪ অক্টোবর ২০২৬-এ অভিযানে একটি কাভার্ডভ্যা...

অক্টোবর ৪, ২০২৬

0 মন্তব্য