গোপালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ
গোপালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিরউদ্বোধনকরেনটাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।এ সময় উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা গ্রীষ্মকালীন শাকসবজির বীজ মরিচের বীজ এবং রোপা আমন ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Tags:
গোপালপুরে
কৃষি
প্রণোদনা
কর্মসূচির
আওতায়
বিনামূল্যে
বীজ
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরের সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের...
অক্টোবর ২, ২০২৬
সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্নআয়ের...
সেপ্টেম্বর ১০, ২০২৬

