জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১
দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮৫৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা ও রোগ শনাক্তকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Tags: দেশে হাম হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু আক্রান্ত

জাতীয়

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠান শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠান

শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দেশব্যাপী পালিত হয়েছে শিশু অধিকার দিবস। একই সঙ্গে বাংলাদেশ শিশু...

অক্টোবর ৬, ২০২৬
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের পথে, ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ জাতিসংঘ সাধারণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য