আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
অক্টোবর ৭, ২০২৬
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেন। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ এবং থানার পুলিশ সদস্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বোয়ালখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
Tags: বোয়ালাখালী মাদকবিরোধী অভিযান বাবা ইয়াবা সোলায়মান কারাদণ্ড মাদক ব্যবসা ইয়াবা মাদকদ্রব্য

আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড...

অক্টোবর ৭, ২০২৬
ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার অফিসার...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য