রাজনীতি

রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬
রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)
রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)
‘রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, এটি মানুষের সেবা করার মাধ্যম’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা মহানগরের খালিশপুর থানা বিএনপির সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই (কালু)। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে সহযোগিতা করাকেই রাজনীতির অন্যতম উদ্দেশ্য হিসেবে দেখেন তিনি। মো. আব্দুল হাই (কালু) খালিশপুর থানা বিএনপির সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক এবং ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর বক্তব্যের মূলকথা হলো—রাজনীতির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিল নয়, বরং মানুষের কল্যাণে কাজ করাই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
Tags: রাজনীতি অর্থ উপার্জন মানুষের সেবা বিএনপি আব্দুল হাই কালু রাজনৈতিক নেতা জনসেবা সততা

রাজনীতি

রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু) রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)

‘রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, এটি মানুষের সেবা করার মাধ্যম’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা মহানগরের খালিশপুর থানা বিএনপির সদস্য ও ১০ নম্বর...

অক্টোবর ৭, ২০২৬
রাজনৈতিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ রাজনৈতিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগা এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ নামে এক ব্যক্তিকে মারধরে...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

0 মন্তব্য