টাঙ্গাইলে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
টাঙ্গাইলে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে জেলার সব থানা ও ইউনিটকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদকসংক্রান্ত মামলা উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।জেলা পুলিশের তথ্য অনুযায়ী মাদকবিরোধী পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং অন্যান্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
Tags:
টাঙ্গাইল
পুলিশের অভিযান
গ্রেফতার
ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য
আইনশৃঙ্খলা
মাদকবিরোধী অভিযান
পরোয়ানাভুক্ত আসামি
খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...
অক্টোবর ৭, ২০২৬
খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...
অক্টোবর ৫, ২০২৬

