আইন-অপরাধ

টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সুরুজ গ্রেফতার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ৩০, ২০২৬
টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সুরুজ গ্রেফতার
টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সুরুজ গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজ (৫৫)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৪। আজ (৩০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৪-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১:৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা বটতলা কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ টাঙ্গাইল জেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীটি তার নানীর বাড়িতে বসবাস করত। গত ২৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকায় আসামি সুরুজ ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার চায়ের দোকানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৬)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

ঘটনার পর থেকেই আসামি সুরুজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩ এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং অপরাধ দমনে এসআরবি-এর এই ধরনের নিরলস অভিযান অব্যাহত থাকবে।

Tags: টাঙ্গাইল ধনবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ধর্ষণ মামলা প্রধান আসামি গ্রেফতার সুরুজ গ্রেফতার এসআরবি মধুপুর

আইন-অপরাধ

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...

অক্টোবর ৭, ২০২৬
নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

অক্টোবর ৫, ২০২৬

0 মন্তব্য