আইন-অপরাধ

খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার

খুলনা নগরীতে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ টিকলি মাক্কি রানি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের স্ত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে সেখান থেকে পলাশের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে টিকলি মাক্কি রানি দাবি করেছেন, স্বামী গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান এবং একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। স্বামীর সংসারে ফিরতে না চাইলেও তার ভাসুর জামিনের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে তাকে খুলনায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেছেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ায় তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলো পলাশের বড় ভাইয়ের সংগ্রহে ছিল বলে ধারণা করছে পুলিশ।

চিংড়ি পলাশের বিরুদ্ধে ১২ মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে র‍্যাব-৬-এর অভিযানে গ্রেপ্তার হন শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

অভিযোগ রয়েছে, চিংড়ি পলাশ খুলনা ও আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক  বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিক বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Tags: খুলনা বিদেশি পিস্তল গুলি চিংড়ি পলাশ স্ত্রী গ্রেপ্তার পুলিশ অস্ত্র উদ্ধার অভিযান

আইন-অপরাধ

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...

অক্টোবর ৭, ২০২৬
নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

অক্টোবর ৫, ২০২৬

0 মন্তব্য