আইন-অপরাধ

খুলনায় মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ও ভাঙচুরের অভিযোগ

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬
খুলনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন  আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, ভাঙচুরের অভিযোগ
খুলনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, ভাঙচুরের অভিযোগ

খুলনা নগরীতে একটি মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগও করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলাবাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি নিজ বাসায় শুয়ে ছিলেন। বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাঁকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে প্রবেশের সময় মিছিল থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।”

Tags: খুলনা আওয়ামী লীগ বিএনপি মিছিল গুলি ভাঙচুর ইটপাটাকােল নিক্ষেপ মোটরসাইকেল ভাঙচুর

আইন-অপরাধ

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...

অক্টোবর ৭, ২০২৬
নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

অক্টোবর ৫, ২০২৬

0 মন্তব্য