আইন-অপরাধ

খুলনায় দুই সংগঠন থেকে আব্দুল আলীম বহিষ্কৃত

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬
খুলনায় দুই সংগঠন থেকে আব্দুল আলীম বহিষ্কৃত, সাংবাদিকতার পরিচয় নিয়ে প্রশ্ন
খুলনায় দুই সংগঠন থেকে আব্দুল আলীম বহিষ্কৃত, সাংবাদিকতার পরিচয় নিয়ে প্রশ্ন

খুলনায় সাংবাদিকতার পরিচয় ও আচরণ নিয়ে বিতর্কের জেরে আব্দুল আলীমকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা শাখার প্রচার সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে খুলনা মফস্বল প্রেসক্লাব থেকেও তিনি বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অসদাচরণ, ভুয়া সাংবাদিকতার অভিযোগ, সহকর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আব্দুল আলীম বিভিন্ন সাংবাদিককে অপমান-অপদস্ত করা, সামাজিকভাবে হেয় করে মন্তব্য করা এবং বিভিন্ন নেতার কাছে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এ ছাড়া বিভিন্ন থানায় গিয়ে পুলিশের সঙ্গে ক্ষমতা প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

সংশ্লিষ্টদের দাবি, সাংবাদিকতার পরিচয় ও আচরণ নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: খুলনা আব্দুল আলীম বহিষ্কার সাংবাদিক ভুয়া সাংবাদিকতা সাংবাদিকতার পরিচয় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা মফস্বল প্রেসক্লাব

আইন-অপরাধ

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...

অক্টোবর ৭, ২০২৬
নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

অক্টোবর ৫, ২০২৬

0 মন্তব্য