খুলনায় দুই সহযোগী গ্রেপ্তার, বাসার বিছানার নিচে মিলল অস্ত্র-গুলি
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকার একটি বাসা থেকে একটি রিভলবার, রিভলবারের একটি কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ ও ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া সার্কুলার রোড এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি টুটপাড়া সার্কুলার রোডের সাব্বিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবিদ হাসান রানা (৪১) নামে এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষের বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
আবিদ হাসান রানা মধ্য হরিণটানা এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সহযোগী বলে জানা গেছে। তাঁরা খুলনা মহানগরীতে তাঁদের সহযোগীদের বিভিন্ন সময়ে অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...
খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

