আইন-অপরাধ

২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬
২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার গ্রেপ্তার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে তাঁকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিক  বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংবাদিক বাবাকে না পেয়ে ১৬ বছরের ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ, খুলনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Tags: খুলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আত্মগোপনে পলাতক আসামি সোনাডাঙ্গা মডেল থানা হত্যা মামলা এসআরবি অভিযান জয়নাল সরদার রূপসা থানা

আইন-অপরাধ

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।আহত মহ...

অক্টোবর ৭, ২০২৬
নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু নাসিমের যেভাবে আন্ডারওয়ার্ল্ডে উত্থান, দুই দশকের আত্মগোপনের পর গুলিতে মৃত্যু

খুলনার দিঘলিয়ার ফরমাইশখানায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্...

অক্টোবর ৫, ২০২৬

0 মন্তব্য