কওমী অঙ্গন

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষ, ভরদুপুরেও ছিল উপচে পড়া ভিড়

ইসলামিক ডেক্স
ইসলামিক ডেক্স ইসলামাকি মিডিয়া
নভেম্বর ১৫, ২০২৫
সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষ, ভরদুপুরেও ছিল উপচে পড়া ভিড়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়ত মহাসম্মেলন কয়েক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনটিতে লাখো মানুষের অংশগ্রহণে পুরো উদ্যানে জনসমুদ্রের মতো দৃশ্য তৈরি হয়। ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল নেমে আসে, যা সমাবেশ শেষ হওয়া পর্যন্ত ভরদুপুরেও অব্যাহত ছিল।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছে।

সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও খতমে নবুওয়তের আকিদা রক্ষার দাবিই ছিল প্রধান বিষয়। দিনব্যাপী বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা বক্তৃতায় এই দাবি পুনর্ব্যক্ত করেন।

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদেশি অতিথিদের মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের বিন্নুরি টাউন, জমিয়তে উলামায়ে ইসলাম, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ থেকে শীর্ষ আলেমরা বক্তব্য দেন এবং সম্মেলনকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আবদুল হামিদ মধুপুর পীর। দোয়া ও শান্তির আহ্বানের মধ্য দিয়ে মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

আয়োজক কমিটি জানিয়েছে—লাখো মানুষের উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বৈশ্বিক আলেমসমাজের অংশগ্রহণ এ সম্মেলনকে একটি স্মরণীয় ঐতিহাসিক অনুষ্টানে পরিণত করেছে।

কওমী অঙ্গন

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাবেয়া বসরী নূরানী শ...

মে ১৭, ২০২৬
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি

ঢাকার এক অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে খতমে নবুয়ত আন্দোলনের নেতা আব্বাসী কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি দাবি করেন, “বিএনপি...

নভেম্বর ১৫, ২০২৫

0 মন্তব্য