কওমী অঙ্গন

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন

ইসলামিক ডেক্স
ইসলামিক ডেক্স ইসলামাকি মিডিয়া
নভেম্বর ১৫, ২০২৫
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন

রাজধানীর সোহরায়োর্দী উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। আয়োজন করেছে খতমে নবুয়ত সুরক্ষা পরিষদ।

বক্তারা ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি—কাদিয়ানিরা নিজেদের মুসলিম পরিচয়ে পাসপোর্টসহ বিভিন্ন নথিতে যে ‘মুসলিম’ স্ট্যাটাস ব্যবহার করে, তা অবিলম্বে বাতিল করতে হবে।

ভারত, পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ থেকে আলেম, উলামা ও ইসলামিক স্কলাররা সম্মেলনে যোগ দিয়েছেন। সভাপতিত্ব করছেন বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলনের আমির মাওলানা আব্দুল হাসমত।

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সম্মেলনে অংশ নেওয়া আলেমরা বলেন, কাদিয়ানিরা ‘নবুয়ত সমাপ্তি’–সংক্রান্ত ইসলামী আকিদার বিরোধিতা করে এবং নিজেদের আলাদা বিশ্বাস অনুসরণ করে। তাই বাংলাদেশে তারা অনায়াসে থাকতে পারলেও মুসলিম পরিচয়ে থাকার অধিকার নেই বলে বক্তারা মত দেন।

সোহরায়োর্দী উদ্যান ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনতার ঢল নেমেছে। অংশগ্রহণকারীরা জানান, সরকার যেন জনমতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত দাবিটি পূরণ করে। সম্মেলনের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ফুলতলা রহমান, মুফতি আবুল কাসেমসহ আন্তর্জাতিক অতিথিরা।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের ভিড় আরও বাড়ছে। আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

কওমী অঙ্গন

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাবেয়া বসরী নূরানী শ...

মে ১৭, ২০২৬
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি

ঢাকার এক অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে খতমে নবুয়ত আন্দোলনের নেতা আব্বাসী কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি দাবি করেন, “বিএনপি...

নভেম্বর ১৫, ২০২৫

0 মন্তব্য