শোক সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল, রিজভীর শোক

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
অক্টোবর ২, ২০২৬
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের ইন্তেকাল, রিজভীর শোক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের গভীর শোক বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের শোক প্রকাশ

দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় রিজভী বলেন, আজিম উদ্দিন আহমেদ ১৯৮১ সাল থেকে সরিষাবাড়ী থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রেখেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

শোকবার্তায় রিজভী আরও বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আজিম উদ্দিন আহমেদের সক্রিয় ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।

রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম।

এক শোকবার্তায় তিনি বলেন, আজিম উদ্দিন আহমেদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অঙ্গনে অবদান সরিষাবাড়ীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে হারিয়েছে সরিষাবাড়ী।

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু আর নেই বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু আর নেই

মনিরুজ্জামান মাছুম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা শুক্রবার বিকেল ৫টায় সরিষাবাড়ীর রিয়াজ উদ্দিন তালুকদার (RUT) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Tags: সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম

শোক সংবাদ

বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের গভীর শোক বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের শোক প্রকাশ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কধুরখীল মারজিন বিহার...

অক্টোবর ৬, ২০২৬
হালুয়াঘাটে মাকে মারধরের পর ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ হালুয়াঘাটে মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এক মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার ছেলে...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য