বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু আর নেই
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেয়র হাজী আবুল কালাম আবু,র বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি বোয়ালখালী পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন। ২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন।
বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, সাবেক মেয়রের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Tags:
বোয়ালাখালী
পৌরসভা
সাবেক মেয়র
আবুল কালাম আবু
মৃত্যু
শোক
স্থানীয় নেতা
সমাজসেবা
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কধুরখীল মারজিন বিহার...
অক্টোবর ৬, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এক মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার ছেলে...
আগস্ট ১৮, ২০২৬

