আলোচিত ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
আলোচিত ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
কবির হোসেন কৃষকদের প্রতিনিধিত্বকারী একজন সাধারণ মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। কৃষক কার্ড গ্রহণের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তিনি দেশজুড়ে পরিচিত মুখে পরিণত হন।কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। মরহুম কবির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন পরিশ্রমী কৃষক হিসেবে তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন সময়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Tags:
আলোচিত
ভাইরাল
কৃষক
কবির
হোসেন
নেই
মুক্তধ্বনি
বাংলা নিউজ
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কধুরখীল মারজিন বিহার...
অক্টোবর ৬, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এক মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার ছেলে...
আগস্ট ১৮, ২০২৬

