শোক সংবাদ

বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের শোক প্রকাশ

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
অক্টোবর ৬, ২০২৬
বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের গভীর শোক
বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের গভীর শোক
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাস্থবির। এক শোকবার্তায় ভদন্ত দীপানন্দ মহাস্থবির বলেন, হাজী আবুল কালাম আবু ছিলেন তাঁর অত্যন্ত প্রিয়, স্নেহশীল ও অভিভাবকতুল্য একজন ব্যক্তি। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, “হাজী আবুল কালাম আবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সবসময় আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে ‘মামা’ বলে সম্বোধন করতেন। তাঁর অকৃত্রিম ভালোবাসা, মমতা ও অভিভাবকসুলভ স্নেহ আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আমি একজন স্নেহশীল অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও আপনজনকে হারালাম। তাঁর এই চলে যাওয়া আমার জন্য অপূরণীয় ক্ষতি।” শোকবার্তায় তিনি আরও বলেন, হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মতো তিনিও গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন। ভদন্ত দীপানন্দ মহাস্থবির প্রয়াত হাজী আবুল কালাম আবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর পারলৌকিক শান্তি ও সদ্গতি কামনা করেন। একই সঙ্গে তাঁর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে পুণ্যদান করেন।
Tags: বোয়ালাখালী চট্টগ্রাম হাজী আবুল কালাম আবু ভদন্ত দীপানন্দ মহাস্থবির কধুরখীল মারজিন বিহার শোকবার্তা মৃত্যু শোক

শোক সংবাদ

বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের গভীর শোক বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের শোক প্রকাশ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কধুরখীল মারজিন বিহার...

অক্টোবর ৬, ২০২৬
হালুয়াঘাটে মাকে মারধরের পর ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ হালুয়াঘাটে মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এক মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার ছেলে...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য