খুলনা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
খুলনা জেলা পুলিশের কনস্টেবল পদ থেকে এএসআই (নি:) পদে সদ্য পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
রোববার (৬ সেপ্টেম্বর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যের কাঁধে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে নতুন দায়িত্ব ও পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পদোন্নতির মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের দায়িত্ব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। নতুন পদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়েছে।
Tags:
খুলনা
জেলা
পুলিশের
সদ্য
পদোন্নতিপ্রাপ্ত
সদস্যকে
র্যাংক
ব্যাজ
জেলা প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এ নিয়োগপ্রাপ্তদের নিয়ে একটি প্রশিক...
সেপ্টেম্বর ২৯, ২০২৬
টাঙ্গাইলে দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' এ চাকরির সুযোগ পেলেন বহু কর্মসংস্থানপ্রত্যাশী। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং যোগ্য প্রার্থীদের স...
সেপ্টেম্বর ১, ২০২৬

