ধুনটের গর্ব ডা. সৈকত মন্ডল বাংলাদেশ সেনাবাহিনীতে ‘ক্যাপ্টেন’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপি গ্রামের সন্তান ডা. মো: সৈকত মন্ডল বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে (এএমসি) ক্যাপ্টেন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো এলাকাকে গর্বিত করেছেন। তিনি উপজেলার পাঁচথুপি গ্রামের কৃতি সন্তান আব্দুস ছালাম মন্ডলের ছেলে।
ডা. সৈকত মন্ডল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে সাফল্যজনকভাবে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রাজধানীর ঐতিহ্যবাহী বারডেম (BIRDEM) হাসপাতাল থেকে মেডিসিন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং (পিজিটি) গ্রহণ করেন। গত ১৪ আগস্ট অনুষ্ঠিত ৮৮তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) স্পেশাল কোর্সে আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন পদের লিখিত পরীক্ষায় অংশ নিয়ে তিনি সফলভাবে উত্তীর্ণ হন। আগামী ২৩ সেপ্টেম্বর তাঁর পরবর্তী ধাপের ভাইভা, শারীরিক স্বাস্থ্য পরীক্ষা এবং আইএসএসবি (ISSB) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশ সেবা ও মেধার এই অগ্রযাত্রায় তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা চেয়েছেন।
মেধা ও সাফল্যের পাশাপাশি ডা. সৈকত মন্ডল নিজ এলাকায় ‘মানবিক ডাক্তার’ হিসেবে সুপরিচিত। তাঁর এই মানবসেবার যাত্রা শুরু হয়েছিল ধুনট পূর্বভরনশাহী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং আল খিদমাহ কওমি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে। সেই শুরু থেকে আজ অবধি তিনি ধুনটের বিভিন্ন স্থানে অসচ্ছল ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দেওয়া এই মানবিক চিকিৎসকের এমন অসাধারণ সাফল্যে ধুনটবাসী অত্যন্ত আনন্দিত। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে দেশের সেবায় তাঁর ভবিষ্যৎ যাত্রা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।
Tags:
ধুনটের
গর্ব
ডা.
সৈকত
মন্ডল
বাংলাদেশ
সেনাবাহিনীতে
ক্যাপ্টেন
জেলা প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এ নিয়োগপ্রাপ্তদের নিয়ে একটি প্রশিক...
সেপ্টেম্বর ২৯, ২০২৬
টাঙ্গাইলে দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' এ চাকরির সুযোগ পেলেন বহু কর্মসংস্থানপ্রত্যাশী। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং যোগ্য প্রার্থীদের স...
সেপ্টেম্বর ১, ২০২৬

