জব ফেয়ার ২০২৬: এসএসএস-এ নিয়োগপ্রাপ্ত ১৪৪ জনের প্রশিক্ষণ কর্মশালা
জেলা প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এ নিয়োগপ্রাপ্তদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) তাদের প্রতিষ্ঠানে মোট ১৪৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্তদের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, দায়িত্ব ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জেলা প্রশাসক শরীফা হক নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কর্মক্ষেত্রে দক্ষতা, দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এসএসএসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পালসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশিক্ষণ কর্মশালায় নিয়োগপ্রাপ্তদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের দায়িত্ব ও প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এ নিয়োগপ্রাপ্তদের নিয়ে একটি প্রশিক...
টাঙ্গাইলে দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' এ চাকরির সুযোগ পেলেন বহু কর্মসংস্থানপ্রত্যাশী। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং যোগ্য প্রার্থীদের স...

