কওমী অঙ্গন

কওমি ঘরানার পাঁচ দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায়, প্রার্থী বাছাই চলছে

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৫
কওমি ঘরানার পাঁচ দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায়, প্রার্থী বাছাই চলছে

আসন্ন জাতীয় নির্বাচনে নতুন ইসলামপন্থী জোট গঠনের পথে কওমি ঘরানার অন্তত পাঁচটি দল। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিল ঘোষণার পরপরই। ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজও চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা।

সূত্র জানায়, শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গঠনের অভিপ্রায় থেকেই তারা আসন সমঝোতার পথে এগোচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ১০০ আসন, মামুনুল হক নেতৃত্বাধীন দল ৫০ আসন এবং বাকি তিনটি ইসলামপন্থী দল ৭০ থেকে ৮০ আসনের দাবি জানিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে, যেখানে ইসলামপন্থী প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, সেখানে একক প্রার্থী দেয়া হবে।

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এদিকে, বিএনপি এই জোট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। দলটির নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, “অনেক জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ জিরো। ইসলামের জিকির তুলে নির্বাচনের আগে রাজনীতি করা দেশের জন্য সঠিক আচরণ নয়।”

অন্যদিকে, বিএনপিও ইসলামপন্থী কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। জানা গেছে, কওমি ঘটনার পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর চার নেতাকে নির্বাচনী কাজে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামপন্থী দলগুলোর এই নতুন সমঝোতা নির্বাচনে ভোটের মাঠে একটি আলাদা মাত্রা যোগ করবে। তবে এখনো স্পষ্ট নয়, জোট ক্ষমতায় গেলে কে নেতৃত্ব দেবেন বা কে হবেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।

কওমী অঙ্গন

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে রাবেয়া বসরী নূরানী শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাবেয়া বসরী নূরানী শ...

মে ১৭, ২০২৬
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি

ঢাকার এক অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে খতমে নবুয়ত আন্দোলনের নেতা আব্বাসী কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি দাবি করেন, “বিএনপি...

নভেম্বর ১৫, ২০২৫

0 মন্তব্য