- প্রচ্ছদ
- ভিডিও বিস্তারিত
হেমনগরে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলা | সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন
হেমনগর রেলক্রসিং সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে ছাত্রলীগের সঙ্গে জড়িত কিন্তু বর্তমানে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী এই হামলার সঙ্গে জড়িত।
ঘটনায় উদ্যমপুর বর্ণী গ্রামের কয়েকজন সাধারণ মানুষ হামলার শিকার হন।
তাদের অভিযোগ—এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
শুক্রবার সকালে হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন, যেখানে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা বলেন, তারেক জিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা, দুঃস্থদের সহায়তা ও শিক্ষা কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে এ প্রতিষ্ঠান আজ হামলার শিকার হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন
জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব।
তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করেন যে,
এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
পিন্টু সাহেব বলেন,
"যে-ই অপরাধ করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।"
বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সর্বাধিক পঠিত
-
১
ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
-
২
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১
-
৩
খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা
-
৪
ফার্মগেট থেকে নিখোঁজের ১৫ দিন পর নীলফামারীতে উদ্ধার কলেজছাত্র জয়ের লাশ এলাকায় শোকের ছায়া
-
৫
বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা
Recent post
নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত
কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।
গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting
সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল
ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর


