তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে নারী সমাবেশ

2.72K দেখুন মুক্তধ্বনি ডেক্স অক্টোবর ১৬, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে এবং সুনাসমগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে জেলা মহিলা বিএনপির হাজাঁরো হাজাঁরো নারীদের উপস্থিতিতে স্মরণকালের মহা-নারীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সদর,পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ধর্মের নারীদের খন্ড খন্ড মিছিলে নারীদের উপস্থিতিতে বাসস্ট্রেশন এলাকায় তিল ধারনের ঠাই মিলেনি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুঃফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় ৩১ দফার লিফলেট বিতরণ ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এড. শেরেনুর আলী,মোঃ রেজাউল হক,আবুল কালাম আজাদ,মোঃ ফুল মিয়া,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ জেলা মহিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি,যুগ্ম সাধারন সম্পাদক রুমি বেগম,রুনা আক্তার,প্রচার সম্পাদক মণিরা আক্তার লিজা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা,উপজেলা বিএনপি,যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন,বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদেও শিক্ষার গুনগত মান উন্নয়নে বিএনপির সরকার কাজ করেছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের জন্য ফ্যামিলি কার্ড কওে দিবেন এবং বয়স্ক ও বৃদ্ধ নারীদের বিধবা ভাতা বয়স্কভাতা সহ সকল ধরনের সুযোগ করে দিতে দেশের জনগনের মাঝে আমরা বিএনপির কর্মী হিসেব ৩১ দফা কার্যক্রমের লিফলেট বিতরণ করছি। তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে উপস্থিত হাজাঁরো নারী সমাজের প্রতি আহবান জানান। পরে নারীদের একটি মিছিল বিশাল মিছিল পুরাতন বাসস্ট্রেশন থেকে শুরু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্রেশনে এসে শেষ হয়। ## ভিডিও নিউজ স্ক্রিপ্ট লিখুন

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

127 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।

4.78K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

3.87K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

0 মন্তব্য