খেলাধুলা

নেত্রকোনা দুর্গাপুরে ৪ শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
অক্টোবর ২০, ২০২৫
নেত্রকোনা দুর্গাপুরে ৪ শহীদদের স্মরণে  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে চার শহীদের স্মরণে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিরিশিরি জিবিসি মাঠে এ খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার। 

কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় দুর্গাপুর ইউনিয়ন একাদশ বনাম বাকলজোড়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে বাকলজোড়া ইউনিয়ন একাদশ।  

এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো ফুটবল প্রেমীদর্শক উপস্থিত ছিলেন। নকআউট সিষ্টেম অংশগ্রহনমুলক এই খেলা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। পরবর্তিতে সেমিফাইনাল এবং পরবর্তিতে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ খেলা শেষ হবে। 

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

বিএনপি‘র নেতাকর্মীরা জানান, দুর্গাপুরের ৪ শহীদ উমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলাম সেকুল ও মাসুম বিল্লাহর আত্মত্যাগকে স্মরণ করে এবং সমাজ থেকে মাদক কে চিরতরে বিতারিত করতে, তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
 

খেলাধুলা

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ খানজাহান আলী থানা দল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ (অনূর্ধ্ব-২০) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহ...

সেপ্টেম্বর ২৪, ২০২৬
বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন

বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য