সুনামগঞ্জে জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিল | সুনামগঞ্জ ৪ ও ৫ আসন

4.93K দেখুন মুক্তধ্বনি ডেক্স ডিসেম্বর ২৮, ২০২৫

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী। 

আজ রোববার  দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।

​মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।

​মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। উল্লেখ্য আজকে পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫ টি আসনে বিএনপি,জামায়াত, স্বতন্ত্র এবং  জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

​অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মো. জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে আরও বলেন “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

​মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত।

​সুনামগঞ্জের এই দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

125 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।

4.77K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

3.86K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

0 মন্তব্য