সাহিত্য সাময়িকী

ভালোবাসার গল্প থেকে তৈরি রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’

মোঃ আবু বকর সিদ্দিক সুইট
মোঃ আবু বকর সিদ্দিক সুইট মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৬
ভালোবাসার গল্প থেকে তৈরি রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’,
ভালোবাসার গল্প থেকে তৈরি রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’,

ভালোবাসা আর খুনসুটির একটি ছোট্ট দৃশ্য থেকেই জন্ম নিয়েছে তরুণ সংগীতশিল্পী রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’। সম্প্রতি RH Music Station-এর ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে গানটির পোস্টার ও মিউজিক ভিডিও।

গানটির পেছনের গল্প বলতে গিয়ে রাকিব হাসান জানান, একদিন বাইকে যাওয়ার সময় তাঁর চোখে পড়ে লাল শাড়ি পরা এক তরুণী ও এক তরুণের খুনসুটির দৃশ্য। তরুণটি মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হচ্ছিলেন না। সেই দৃশ্য দেখেই তাঁর মাথায় আসে গানের দুটি লাইন—‘আমি তোমায় ভালোবাসি, তুমি বাসো না। তুমি আমার লাল টুকটুক সোনা।’

পরে বাসায় ফিরে রাতেই গানটির মুখ ও একটি অন্তরা লিখে ফেলেন রাকিব। বাকি অন্তরাগুলো লিখেছেন কুড়েঘর ব্যান্ডের গীতিকার আজিজুল হক।

ঈদে মিলাদুন্নবীর দিনে জন্ম, আজ দুই বছরে পা দিল সাবরিনা ইয়াসমিন শার্ফি ঈদে মিলাদুন্নবীর দিনে জন্ম, আজ দুই বছরে পা দিল সাবরিনা ইয়াসমিন শার্ফি

‘লাল টুকটুকে সোনা’ গানটির কথা লিখেছেন রাকিব হাসান ও আজিজুল হক। সুর করেছেন রাকিব হাসান। সংগীতায়োজন ও কম্পোজিশনে রয়েছেন মুন্সি জুয়েল।

গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে গোপালপুরের যমুনাপাড়ের মনোরম পরিবেশে। ভিডিওটির দৃশ্যধারণ করেছেন নাজমুল। পরিচালনায় ছিলেন রাকিব হাসান ও রিয়াদ।

প্রকাশিত পোস্টারে সানগ্লাস ও স্টাইলিশ পোশাকে দেখা গেছে রাকিব হাসানকে। গান ও পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

রাকিব হাসান জানান, শ্রোতাদের বিনোদনের কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গানটির কথা, সুর ও ভিডিওতে ভিন্ন কিছু উপস্থাপনের চেষ্টা করেছেন তাঁরা।

নতুন এই গান নিয়ে আশাবাদী রাকিব হাসান। তাঁর প্রত্যাশা, ‘লাল টুকটুকে সোনা’ শ্রোতাদের ভালো লাগবে এবং সংগীতাঙ্গনে তাঁর পথচলাকে আরও এগিয়ে নেবে।

'Seen’ আর ‘Typing…’-এর ভিড়ে কাগজের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসা আজ বড়ই দুর্লভ 'Seen’ আর ‘Typing…’-এর ভিড়ে কাগজের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসা আজ বড়ই দুর্লভ
Tags: রাকিব হাসানের নতুন গান লাল টুকটুকে সোনা বাংলা গান ভালোবাসার গল্প গানের মিউজিক ভিডিও আরএইচ মিউজিক স্টেশন কুড়েঘর ব্যান্ড আজিজুল হক

সাহিত্য সাময়িকী

ভালোবাসার গল্প থেকে তৈরি রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’, ভালোবাসার গল্প থেকে তৈরি রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’

ভালোবাসা আর খুনসুটির একটি ছোট্ট দৃশ্য থেকেই জন্ম নিয়েছে তরুণ সংগীতশিল্পী রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’। সম্প্রতি RH Music Stati...

সেপ্টেম্বর ২৭, ২০২৬
ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও নারীনেত্রী বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিনে শ্রদ্ধা ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও নারীনেত্রী বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিনে শ্রদ্ধা

ভাষা আন্দোলনের অন্যতম সাহসী নারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী মহিয়সী বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন আজ। এ বিশেষ দিনে তাঁর প্রতি গভীর শ্রদ্...

আগস্ট ২৮, ২০২৬

0 মন্তব্য