খুলনায় নতুন ঠিকানায় ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’, শুভ উদ্বোধন ১৯৯৪ সাল থেকে সেবায় গ্রিনহাউস , এবার ঐতিহ্যবাহী রাধুনীর সঙ্গে নতুন আয়োজনে গ্রিল হাউস
খাদ্যরসিকদের জন্য খুলনায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’। আজ ৩০ আগস্ট নগরীর কাজী নজরুল এভিনিউয়ের পুরাতন ময়লাপোতা মোড় এলাকায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন।
১৯৯৪ সাল থেকে বিভিন্ন সময়ে খাদ্য পরিবেশন ও সেবার মাধ্যমে ভোজনরসিকদের আস্থা অর্জন করে আসা গ্রিন হাউস এবার খুলনার ঐতিহ্যবাহী রাধুনী রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত হয়ে নতুন নামে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’ হিসেবে নতুন যাত্রা শুরু করেছে।
নতুন এই রেস্টুরেন্টে থাকছে চাইনিজ, ইউরোপিয়ান ও বাংলা খাবারের পাশাপাশি বিশেষ স্বাদের বিরিয়ানি ও গ্রিলের নানা আয়োজন। খাবারের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্নতা, মানসম্মত পরিবেশন ও অতিথিদের সৌহার্দ্যপূর্ণ সেবায়।
এছাড়া বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, করপোরেট আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানের খাবারের অর্ডার ও বুকিং নেওয়া হবে। ফলে ব্যক্তিগত ও সামাজিক আয়োজনের জন্যও এটি হতে পারে ভোজনরসিকদের সুবিধাজনক একটি ঠিকানা।
একসময় নিউমার্কেটের পাশে পরিচালিত গ্রিনহাউস রেস্টুরেন্টের পরিচিতি ও সুনামকে সঙ্গে নিয়ে নতুন পরিবেশে শুরু হওয়া এই উদ্যোগকে ঘিরে খুলনার খাদ্যপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
স্বাদ, ঐতিহ্য, পরিচ্ছন্নতা ও আন্তরিক আতিথেয়তার সমন্বয়ে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’ খুলনার ভোজনরসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতার ঠিকানা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Tags:
খুলনায়
নতুন
ঠিকানায়
রাধুনী
রেস্টুরেন্ট
অ্যান্ড
গ্রিল
হাউস
ভালোবাসা আর খুনসুটির একটি ছোট্ট দৃশ্য থেকেই জন্ম নিয়েছে তরুণ সংগীতশিল্পী রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুকে সোনা’। সম্প্রতি RH Music Stati...
সেপ্টেম্বর ২৭, ২০২৬
-
ঈদে মিলাদুন্নবীর দিনে জন্ম, আজ দুই বছরে পা দিল সাবরিনা ইয়াসমিন শার্ফি
-
'Seen’ আর ‘Typing…’-এর ভিড়ে কাগজের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসা আজ বড়ই দুর্লভ
-
খুলনায় নতুন ঠিকানায় ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’, শুভ উদ্বোধন
১৯৯৪ সাল থেকে সেবায় গ্রিনহাউস , এবার ঐতিহ্যবাহী রাধুনীর সঙ্গে নতুন আয়োজনে গ্রিল হাউস
ভাষা আন্দোলনের অন্যতম সাহসী নারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী মহিয়সী বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন আজ। এ বিশেষ দিনে তাঁর প্রতি গভীর শ্রদ্...
আগস্ট ২৮, ২০২৬

