ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অগ্রগতি পর্যালোচনা জেলা কমিটির সভা অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অগ্রগতি পর্যালোচনা জেলা কমিটির সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ ২৯ জুলাই ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড প্রাপ্ত তথ্য ভাণ্ডারের তথ্য সংগ্রহে অগ্রগতি বিষয়ে জেলা কমিটির সভা’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।সভায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সঠিক নির্ভুল ও সুচারুভাবে সংগ্রহের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জানানো হয় সরকারি সেবাসমূহ আরও স্বচ্ছ কার্যকর ও সহজভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন ময়মনসিংহ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে সরকারি সেবা প্রদানের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করা হয়।
Tags:
ফ্যামিলি কার্ড
তথ্য সংগ্রহ
অগ্রগতি পর্যালোচনা
জেলা কমিটির সভা
ময়মনসিংহ
জেলা প্রশাসক
তথ্যভাণ্ডার
সরকারি সেবা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বি...
আগস্ট ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...
আগস্ট ৪, ২০২৬

