তথ্য-প্রযুক্তি

দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ড চালু করল গ্রামীণফোন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ১৫, ২০২৬
দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ড চালু করল গ্রামীণফোন
দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ড চালু করল গ্রামীণফোন ঢাকা ১৫ জুন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ (MHz) লো-ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করে সেবা চালু করেছে গ্রামীণফোন। টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের মতে এই ব্যান্ডের মাধ্যমে গ্রামাঞ্চল উপকূলীয় এলাকা এবং ভবনের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। গ্রামীণফোন জানিয়েছে ৭০০ মেগাহার্জ ব্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘ দূরত্বে সিগন্যাল পৌঁছানোর ক্ষমতা এবং শক্তিশালী ইনডোর কভারেজ। ফলে টিনের ঘর পুরু দেয়াল কিংবা ভবনের ভেতরেও মোবাইল ইন্টারনেট ও ভয়েস সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন উচ্চ ফ্রিকোয়েন্সির তুলনায় ৭০০ মেগাহার্জ ব্যান্ডের সিগন্যাল অধিক দূরত্ব অতিক্রম করতে পারে এবং সহজে বিভিন্ন বাধা ভেদ করতে সক্ষম। এতে গ্রামীণ ও দুর্গম এলাকায় কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। গত জানুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পায় গ্রামীণফোন সম্প্রতি প্রতিষ্ঠানটিআনুষ্ঠানিকভাবে এ ব্যান্ডের দেশব্যাপী রোলআউট শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই প্রযুক্তি দেশের ৪জি নেটওয়ার্কের মানোন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে ৫জি সেবা সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ড চালু করল

তথ্য-প্রযুক্তি

কাদের গণি চৌধুরী বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বি...

আগস্ট ২৭, ২০২৬
Tech giant Palantir posts ‘otherworldly’ growth despite criticism over Gaza প্যালান্টির রেকর্ড আয়, গাজা নিয়ে সমালোচনার মধ্যেই ‘অভূতপূর্ব’ প্রবৃদ্ধি

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...

আগস্ট ৪, ২০২৬

0 মন্তব্য