- প্রচ্ছদ
- ভিডিও বিস্তারিত
সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
”শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী -২০২৫ উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশুদিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম,আদিবাসি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন। কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর্দশ শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরুপ প্রভাব পড়বে। তিনি আরো বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ার ও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, যা আগামী প্রজন্মের আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধূলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন। এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষনিক তাদের সন্তানদের জন্য আগামীর নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করেন।
সর্বাধিক পঠিত
-
১
ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
-
২
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১
-
৩
রাজনীতি অর্থ উপার্জনের পথ নয়, মানুষের সেবা করার মাধ্যম’—বিএনপি নেতা আব্দুল হাই (কালু)
-
৪
খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা
-
৫
ফার্মগেট থেকে নিখোঁজের ১৫ দিন পর নীলফামারীতে উদ্ধার কলেজছাত্র জয়ের লাশ এলাকায় শোকের ছায়া
Recent post
নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত
কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।
গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting
সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল
ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর


