সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

2.45K দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ২৪, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সংগঠক(উত্তরাঞ্চলের) সমন্বয়ক সারজিস আলম বলেছেন,আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর,তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি,মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি। সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি বলেন,আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আর্দশভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা,উপজেলা ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ে পৌছে দেয়া হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি। তিনি উল্লেখ করেন,বিগত জুলাই ও আগষ্ট ২০২৪ সালে দেশে যে গণহত্যা হলো হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো ট্রাইব্যুানালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে,স্পষ্ট ডেড। এশহাজার ত্রিশ জনের একটি তথ্য দিয়েছে এমনিভাবে দেশে বিচার বর্হিভূত হাজারো হাজারো মানুষকে হত্যা গুম,খুন এতবড় একটা জুলাই গণহত্যা হয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছে আমাদের দল গণঅভ্যুাঙ্খানের যে আকাংঙ্খা আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের ধ্যে যে এই হত্যাকান্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয় তবে বিগত আওয়ামীলীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল বলেন,আইন শৃংখলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিন্যালগুলো ছিল এমন বিশ ত্রিশজনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারি তাহলেই বুঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে। তিনি আজ বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক এহতেশাম হক,যুগ্ম সদস্য সচিব অঞ্চল তত্বাবধায়ক প্রীতম দাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

129 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।

4.78K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

3.87K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

0 মন্তব্য