টাঙ্গাইলের চরাঞ্চলে কৃষি প্রণোদনা ও সড়ক উন্নয়নে দ্বিমুখী উদ্যোগ
টাঙ্গাইলের চরাঞ্চলে কৃষি প্রণোদনা ও সড়ক উন্নয়নে দ্বিমুখী উদ্যোগ
৩৯০ কৃষকের মাঝে সেচযন্ত্র, ৩৫০ জনকে পাটের বীজ-সার বিতরণ ধুলেরচর–আমতলা সংযোগ সড়কের উদ্বোধন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে
বাংলাদেশের চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)এর আওতায় ১৩টি কৃষক গ্রুপের ৩৯০ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে এলএলপি সেট (লো লিফট পাম্প) ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। একইসঙ্গে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের পাটের বীজ ও সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন চরাঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনা ও সরাসরি প্রণোদনা সহায়তা জোরদার করেছে। সেচ সুবিধা সম্প্রসারণ ও মানসম্মত বীজ-সার সরবরাহের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিতে সরকার কাজ করছে।জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সরকারি সহায়তা যথাযথভাবে প্রান্তিক কৃষকের হাতে পৌঁছে দিতে জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কৃষি খাতে সরকারের ধারাবাহিক বিনিয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ধুলেরচর মাদ্রাসা মোড় হতে জেলা সদর আমতলা মোড় পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান নতুন এ সড়ক চালু হওয়ায় চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজতর হবে এবং কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন
নারী কল্যাণ, নারীর আত্মনির্ভরশীলতা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগু...
সেপ্টেম্বর ২৪, ২০২৬
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।এরই ধ...
আগস্ট ১১, ২০২৬

