টাঙ্গাইলে ১১২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৪ লাখ ৪২ হাজার টাকা অনুদান বিতরণ
নারী কল্যাণ, নারীর আত্মনির্ভরশীলতা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত সর্বমোট ২৪ লাখ ৪২ হাজার ৬০০ টাকা জেলার ১১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
এই অনুদানের মাধ্যমে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি তাদের নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, সামাজিক সচেতনতা, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা জানান, নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি অনুদান এসব সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে ব্যবহার করে নারী কল্যাণ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নারী কল্যাণ, নারীর আত্মনির্ভরশীলতা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগু...
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।এরই ধ...

