সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত
সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।নিহত মোশারফ হোসেন একই গ্রামের মো:সুরজত আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে আল-খারিজ শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সম্প্রতি ওই এলাকায় ইরানের ছোড়া মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন বলে পরিবারকে জানানো হয়েছে।এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার-পরিজন ও
স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। গ্রামের মানুষজনও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন মোশারফ হোসেন। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।পবিত্র মাহে রমজানে তার এ মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। তারা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেনস্থানীয়জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নাম...
মার্চ ৯, ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের প্রবাসী আমিনুল সিদ্দিকীকে দক্ষিণ আফ্রিকায় গু লি করে হ- ত্যা করেছে দু/র্বৃ/ত্তরা। স্থানীয় সূত্রে...
ডিসেম্বর ৬, ২০২৫
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা বৃদ্ধি ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
-
মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার

