অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান
টাঙ্গাইল ১২ মার্চ ২০২৬ ইং তারিখে গত ৯ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার বেবিস্ট্যান্ড মসজিদ মার্কেট কাঁচাবাজারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আর্থিকঅনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক টাঙ্গাইল।এসময় জেলা প্রশাসক বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা শুরু করতে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছেভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার থাকবে বলে তিনি আশ্বাস দেন।এছাড়াও উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় যাতে তারা দ্রুত তাদের ব্যবসা পুনরায় চালু করতে পারেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারী কল্যাণ, নারীর আত্মনির্ভরশীলতা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগু...
সেপ্টেম্বর ২৪, ২০২৬
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।এরই ধ...
আগস্ট ১১, ২০২৬

