মেধা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ প্রতিমন্ত্রী টুকু
মেধা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ প্রতিমন্ত্রী টুকু
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।অনুষ্ঠানে টাঙ্গাইল সদর-৫ এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল ধারণা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি।এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহা দেশকে বিশ্বের বুকে আরও এগিয়ে নিয়ে যাবে।তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শনের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহার তুলে ধরেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Tags:
মেধা
উদ্ভাবনের
মাধ্যমে
এগিয়ে
যাবে
বাংলাদেশ
প্রতিমন্ত্রী
টুকু
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বি...
আগস্ট ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...
আগস্ট ৪, ২০২৬

