১৮ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরলেন নরসিংদীর জাহাঙ্গীর, ফিরে পেলেন না প্রিয়জনদের
মালয়েশিয়ায় ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে যাওয়ার পর দীর্ঘ ১৮ বছর নিখোঁজ ছিলেন নরসিংদীর জাহাঙ্গীর আলম। অবশেষে তিনি দেশে ফিরেছেন ৭ নভেম্বর। কিন্তু ঘরে ফিরে তার জন্য অপেক্ষা করছিল নির্মম বাস্তবতা—বাবা-মা আর জীবিত নেই, আর সন্তানসম্ভবা স্ত্রী এখন অন্যের সংসারে।
নরসিংদী সদর উপজেলার চরদিঘলদি ইউনিয়নের জিতুরামপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর পেশায় ছিলেন জেলে। ১৮ বছর আগে একটি দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথে মালয়েশিয়া যান। শুরুতে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও একসময় সবকিছু বন্ধ হয়ে যায়। পরিবারও ধরে নেয় তিনি আর বেঁচে নেই।
আসলে মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়ে বছরের পর বছর কারাগারের কঠোর জীবন কাটাতে হয় তাকে। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে বাকশক্তি হারান। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন তার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে পরিচয় শনাক্ত হয়। পরে নরসিংদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খরচে তাকে দেশে আনা হয়।
বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন তাকে আর্থিক সহায়তা দিয়েছে এবং প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এটাই প্রবাস জীবনের কঠিন বাস্তবতা—স্বপ্ন দেখতে দেখতে কখন যে জীবন বদলে যায়, কেউ জানে না।
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নাম...
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের প্রবাসী আমিনুল সিদ্দিকীকে দক্ষিণ আফ্রিকায় গু লি করে হ- ত্যা করেছে দু/র্বৃ/ত্তরা। স্থানীয় সূত্রে...
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা বৃদ্ধি ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
-
মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার

