প্রবাস

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পরিচয়ে প্রতারণা চরমে, নিয়োগকর্তাদের জরুরি সতর্কতা

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
নভেম্বর ১৬, ২০২৫
মালয়েশিয়ায় ইমিগ্রেশন পরিচয়ে প্রতারণা চরমে, নিয়োগকর্তাদের জরুরি সতর্কতা

মালয়েশিয়ার সেলাঙ্গর ইমিগ্রেশন পুলিশের সাম্প্রতিক অভিযানের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে এই চক্র আটক বিদেশী কর্মীদের মুক্তির নামে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারউদ্দিন জানিয়েছেন, প্রতিটি এনফোর্সমেন্ট অপারেশনের পরই এই সিন্ডিকেট নিয়োগকর্তাদের টার্গেট করে। তারা সরাসরি ফোন করে দাবি করে যে তাদের কর্মী আটক রয়েছে এবং দ্রুত মুক্তির জন্য ১০,০০০ রিঙ্গিত পর্যন্ত টাচ অ্যান্ড গো ই–ওয়ালেটের মাধ্যমে অর্থ দিতে হবে।

অনেক নিয়োগকর্তা দ্রুত কর্মী ফেরত পাওয়ার আশায় যাচাই–বাছাই না করেই টাকা পাঠাচ্ছেন। পরে ইমিগ্রেশন অফিসে গেলে দেখা যায় ব্যবহৃত নম্বর ইতোমধ্যে বন্ধ। শুধু গত এক মাসেই এই চক্রের প্রতারণায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৭,০০০ রিঙ্গিত।

অ্যাপে পরিচয় ভালোবাসার টানে চীন থেকে ঘাটাইলে যুবক — অবশেষে বিয়েতে পূর্ণতা অ্যাপে পরিচয় ভালোবাসার টানে চীন থেকে ঘাটাইলে যুবক — অবশেষে বিয়েতে পূর্ণতা

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রতারকরা আসল অফিসারের নাম ও ছবি ব্যবহার করে প্রোফাইল তৈরি করায় অনেকে সহজেই প্রতারিত হচ্ছেন।

পরিচালক খাইরুল আমিনুস কঠোর সতর্কবার্তায় বলেন, “অপারেশনের সময় যদি কোন কর্মী আটক হয়, মুক্তির জন্য কোনো ফোনকল বা এসএমএসে বিশ্বাস করবেন না। সন্দেহ হলে সরাসরি ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করুন।”

তিনি আরও জানান, বৈধ নথি থাকলে নিয়োগকর্তাকে অবশ্যই আসল কাগজপত্র নিয়ে সরাসরি ইমিগ্রেশন অফিসে এসে যাচাই করতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কর্মীদের মুক্তি দেওয়া হবে।

ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তাদের দায়িত্বশীল হওয়ার এবং প্রতারক চক্র থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত

প্রবাস

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নাম...

মার্চ ৯, ২০২৬
দক্ষিণ আফ্রিকায় গু লি তে নিহত টাঙ্গাইলের মির্জাপুরের  আমিনুল সিদ্দিকী দক্ষিণ আফ্রিকায় গু লি তে নিহত টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল সিদ্দিকী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের প্রবাসী আমিনুল সিদ্দিকীকে দক্ষিণ আফ্রিকায় গু লি করে হ- ত্যা করেছে দু/র্বৃ/ত্তরা। স্থানীয় সূত্রে...

ডিসেম্বর ৬, ২০২৫

0 মন্তব্য