কালিহাতীতে হলুদ সাংবাদিকের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন

2.10K দেখুন মুক্তধ্বনি ডেক্স জুলাই ৩০, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়  হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরিফুল ইসলাম শরিফ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারী শামসুল হক ডিগ্রী কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল: সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরিফুলসহ একাধিক ব্যাক্তি মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর  বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরোও উপস্থিত ছিলেন, যুবদল নেতা, মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির,  আকাশ,  সেন্টু মিয়া, হারুন, সাইফুল

মানববন্ধনে বক্তারা বলেন,  শরিফুল তার বাহামভুক্ত  সদস্যরা  দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অশান্তি সৃষ্টি করছে।

তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

129 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।

4.80K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

3.88K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

0 মন্তব্য