আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেস্তে দিল রাশিয়া–চীনের ভেটো

এইচ এম মেহেদী
এইচ এম মেহেদী স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৬
উপসাগরীয় দেশের প্রস্তাবে ভেটো, হরমুজ প্রণালি নিয়ে উদ্যোগ ব্যর্থ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ধাক্কা: হরমুজ ইস্যুতে প্রস্তাব আটকাল রাশিয়া-চীন

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে বাতিল হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত এ প্রস্তাবটি পর্যাপ্ত সমর্থন পেলেও স্থায়ী সদস্যদের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা পাস হয়নি। খবর বিবিসির। নিরাপত্তা পরিষদের মোট ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় প্রস্তাবটি কার্যকর হতে পারেনি। জানা যায়, কয়েক সপ্তাহ ধরে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটির খসড়া একাধিকবার সংশোধন করা হয়। প্রথমে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যেখানে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। পরে সেই অংশটি বাদ দেওয়া হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ’-সংক্রান্ত ধারাও চূড়ান্ত প্রস্তাব থেকে সরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত প্রস্তাবে শুধু প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার কথা রাখা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, এই প্রস্তাব নতুন কোনো পরিস্থিতি তৈরি করছে না; বরং এটি ইরানের ধারাবাহিক বৈরী আচরণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বন্ধ করা জরুরি। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার যে কোনো একটি দেশ ভেটো দিলে পরিষদের যেকোনো প্রস্তাব বাতিল হয়ে যায়।

Tags: হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেস্তে দিল রাশিয়া–চীনের

আন্তর্জাতিক

যুদ্ধস্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ সিউলে বিশ্ব যুবদের শান্তির মূল্য আবিষ্কার, সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে শান্তি ও সহাবস্থানের নতুন উপলব্ধি, নিজ নিজ দেশে শান্তি কার্যক্রমে যুক্ত হওয়ার অঙ্গীকার HWPL ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস প্রোগ্রাম সিউলে অনুষ্ঠিত, বাংলাদেশসহ ৪৩ দেশের অংশগ্রহণ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪৩টি দেশের তরুণ-তরুণীরা একত্রিত হয়ে শান্তি, সহাবস্থান ও পারস্পরিক বোঝাপড়ার মূল্যবোধ অন্বেষণ করেছেন। আন্তর্জাতিক...

অক্টোবর ৫, ২০২৬
ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ। ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ।

ভূমিকম্পের পর আকস্মিক বন্যা ও ধস: নেপালে ২৯১ বিদেশি সহ প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ। আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য