ভারী বৃষ্টিতে ছাদ ফুটো হয়ে KLIA টার্মিনাল–১ এ পানি ঢুকে পড়লো
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল–১ এ আজ বিকেলে ভারী বৃষ্টির পর সিলিং ফুটো হয়ে ভেতরে পানি ঢুকে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিপার্চার হলে ছাদের একটি অংশ থেকে দ্রুতগতিতে পানি পড়ছে, আর যাত্রীরা পাশে সরে গিয়ে নিরাপদে থাকতে চেষ্টা করছেন।
মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদ ঘটনাটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, টার্মিনালের কয়েকটি স্থানে পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে প্রকৌশল, অপারেশন এবং নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে। যাত্রী নিরাপত্তা ও বৈদ্যুতিক সরঞ্জাম সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ফ্লাইট অপারেশন বিঘ্নিত হয়নি। তবে টার্মিনালের ভেতরে চলাচলের সময় যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে মালয়েশিয়ার নিলাইয়ের মেডিসিসেরাম এসডিএন. বিহাদ কারখানায় কর্মরত ১৭২ জন বাংলাদেশি শ্রমিকের চাকরি চুতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ হাই কমিশন কোম্পানির সঙ্গে একাধিক দফা আলোচনা চালাচ্ছে।
শ্রমিকরা ২০২৫ সালে ছয়বার ধর্মঘট করেন, যার সর্বশেষটির পর কোম্পানি ১৭২ জনকে বরখাস্ত করে। এর মধ্যে ১৬ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।
হাই কমিশনের তথ্য অনুযায়ী, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ১৮৪ জনকে ক্ষতিপূরণও দিয়েছে কোম্পানি। পুনর্বহালের বিষয়টি এখনও আলোচনাধীন।
অন্যদিকে, বিদেশী শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে ওমান। এক বছর, পাঁচ বছর ও দশ বছর মেয়াদী তিন শ্রেণির ভিসা দেওয়া হবে।
ভিসাধারীরা ওমানে প্রবেশের সময় তাদের জীবনসঙ্গী ও প্রথম শ্রেণির আত্মীয়দের সঙ্গে নিতে পারবেন। তবে ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে দেশে প্রবেশ না করলে ভিসা বাতিল হয়ে যাবে। অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ওমান রয়্যাল পুলিশ।
সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো:মোশারফ হোসেন (৪০) নাম...
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের প্রবাসী আমিনুল সিদ্দিকীকে দক্ষিণ আফ্রিকায় গু লি করে হ- ত্যা করেছে দু/র্বৃ/ত্তরা। স্থানীয় সূত্রে...
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
-
পর্তুগাল বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস, পোস্টাল ভোটিং সচেতনতা বৃদ্ধি ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
-
মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার

